শনিবার ● ৭ মার্চ ২০২৬
বরগুনায় ৭ মার্চে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পতাকা উত্তোলন
হোম পেজ » বরগুনা » বরগুনায় ৭ মার্চে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের পতাকা উত্তোলন
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরগুনার বেতাগী সরকারি কলেজ চত্বরে স্থাপিত শহীদ মিনার প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে বেতাগী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুসার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ মার্চ উপলক্ষে এই প্রথম বারের মতো বেতাগী সরকারি কলেজ এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের পতাকা উত্তোলন করতে দেখা গেছে।
পতাকা উত্তোলনের পর মেহেদী হাসান মুসা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আজ ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণের দিন। আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বেতাগী সরকারি কলেজে ছাত্রলীগের পতাকা উত্তোলন করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এ বিষয়ে মেহেদী হাসান মুসার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমএইচকে/এমআর
বাংলাদেশ সময়: ২১:৩২:১৬ ● ৩৮ বার পঠিত
