শনিবার ● ৭ মার্চ ২০২৬
চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সাধারণ সম্পাদক বিএনপির
হোম » ভোলা » চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সাধারণ সম্পাদক বিএনপির![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাসন (ভোলা)
চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়।
নির্বাচনে জামায়াতপন্থী এডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন সভাপতি নির্বাচিত হন ২৪ ভোটে। সহসভাপতি পদে এডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোটে জয়ী হন। বিএনপি পন্থী এডভোকেট মো: লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো: আশ্রাফ আলী এবং ধর্ম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো: হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এডভোকেট মো: লিয়াকত আলী ৩৭ ভোট এবং এডভোকেট মো: মোজাম্মেল হক ৩২ ভোটে সদস্য নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল চরফ্যাসন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস প্রিসাইডিং অফিসার হিসেবে ঘোষণা করেন। সিনিয়র আইনজীবী এডভোকেট রাস বিহারী দে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্বে থাকবেন বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৩১ ● ৮৭ বার পঠিত
