শনিবার ● ৭ মার্চ ২০২৬

বাউফলে তেল সংকট: পেট্রোল-মবিলের দোকান বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

হোম পেজ » লিড নিউজ » বাউফলে তেল সংকট: পেট্রোল-মবিলের দোকান বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে
শনিবার ● ৭ মার্চ ২০২৬


 

বাউফলে তেল সংকট: পেট্রোল-মবিলের দোকান বন্ধ, যাত্রীরা ভোগান্তিতে

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে অনেক পেট্রোল, মবিল ও ডিজেল বিক্রেতা গত দুইদিন ধরে দোকান বন্ধ রেখেছেন। এতে মোটরসাইকেল, মাইক্রোবাস, পিকআপ ও ছোট পরিবহন চালকরা জ্বালানিসংকটে পড়েছেন।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, কেউ কেউ গোপনে সীমিত পরিমাণ তেল বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত লাভের চেষ্টা করছেন। কালাইয়াবন্দর এলাকার ডিলার মাসুম সিদ্দিকী জানান, তেলের সরবরাহ দেরিতে হওয়ায় ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অন্য এক বিক্রয় প্রতিনিধি আমিলা সাহা বললেন, ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করে দোকান থেকে দোকানে পণ্য সংগ্রহ করতে হচ্ছে, ফলে সময় ও খরচ উভয়ই বাড়ছে।

 

অভিযোগ অস্বীকার করে কমপক্ষে ১০-১২জন ব্যবসায়ী জানালেন, কোম্পানিগুলোর কাছ থেকে তেলের সরবরাহ চাহিদার তুলনায় কম হওয়াই মূল সমস্যা। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ আহমেদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৪৮ ● ২১ বার পঠিত