বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
সাংবাদিকদের সম্মানে গৌরনদীতে জামায়াতের ইফতার মাহফিল
হোম পেজ » গণমাধ্যম » সাংবাদিকদের সম্মানে গৌরনদীতে জামায়াতের ইফতার মাহফিল

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে গৌরনদীর চড়ইভাতি রেস্তোরা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মজলিসে মুফাশসিরিনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সদস্য সচিব এবং বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত ত্রয়োদশ সংসদ নির্বাচনে থাকা প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। বক্তব্য দেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া ও খোন্দকার মনিরুজ্জামান।
এ সময় আরও বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সেক্রেটারি এসএম জুলফিকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমির আলহাজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ২২:২১:৪৬ ● ১৩ বার পঠিত
