বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬

৮ বছর পলাতক থাকার পর বাউফলে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

হোম পেজ » লিড নিউজ » ৮ বছর পলাতক থাকার পর বাউফলে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬


 

৮ বছর পলাতক থাকার পর  বাউফলে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে আলোচিত মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি কর্মসূচী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সিফাত মল্লিককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার কাছিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার সিফাত মল্লিক ছাত্রলীগের কাছিপাড়া ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের কারখানা গ্রামের বশির উদ্দিন মল্লিকের ছেলে। দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

 

নিহত মামুন গাজী উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জয়ঘোড়া গ্রামের শাহাজাহান গাজির ছেলে।

 

পুলিশ জানায়, বাউফল থানার ২০১৮ সালের জিআর ৩৫০/১৮ নম্বর হত্যা মামলার আসামি সিফাত মল্লিক। পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করলে আদালত কয়েক দফায় তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পূর্ব বিরোধের জেরে নিজ দলের প্রতিপক্ষরা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মামুন গাজীর পরিবার বাউফল থানায় হত্যা মামলা দায়ের করে।

 

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর আসামিকে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৪:২১ ● ২৭ বার পঠিত