বুধবার ● ৪ মার্চ ২০২৬

দেড় কেজি গাঁজা নিয়ে বরগুনায় নারীসহ আটক-২

হোম পেজ » বরগুনা » দেড় কেজি গাঁজা নিয়ে বরগুনায় নারীসহ আটক-২
বুধবার ● ৪ মার্চ ২০২৬


 

দেড় কেজি গাঁজা নিয়ে বরগুনায় নারীসহ আটক-২

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় দেড় কেজি গাঁজাসহ সাথী আক্তার রুবি ও হাসিব নামের দুই মাদককারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা নতুন আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাথীর কাছ থেকে দেড় কেজি গাঁজা, গাঁজা বিক্রির নগদ পাঁচ হাজার পাঁচশ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য নির্ধারণ করা হয়নি।

 

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আটক দুইজনকে আইনগত প্রক্রিয়া শেষে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৩৪ ● ৪১ বার পঠিত