মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬

বরগুনায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি

হোম পেজ » বরগুনা » বরগুনায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে পরিবেশের ভারসাম্য রক্ষার দাবি
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


---

সাগরকন্যা প্রতিবেদক,বরগুনা
বরগুনা জেলার পাথরঘাটায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে হরিণঘাটা বন কেন্দ্রের বিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে হরিণঘাটা বন এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও মানবন্ধন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর ফিসনেট প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় হরিণঘাটা বিটের বিট কর্মকর্তা নারায়ন চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মো. সগির আলম, ইউপি সদস্য শাহ আলম, দুলল মিয়া, রেজাউল ইসলাম, ফিসনেট প্রকল্পের আরাফাত রহমান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ করতে হলে আগে মানুষকে সচেতনতার বিকল্প নেই। আমাদের সচেতন হতে হবে। বনের ও বন্যপ্রাণীর বিষয়ে গুরুত্ব বুঝতে হবে। মানুষের জন্য, মানুষের জীবীকার জন্য এবং পরিবেশের ভারসাম্য বজায় আমাদের বন্যপ্রাণী হত্যা, নিধন থেকে বিরত থাকতে হবে।

 

এমএইচকে/এমআর 

বাংলাদেশ সময়: ১৬:৪৭:১৬ ● ৩৩ বার পঠিত