সোমবার ● ২ মার্চ ২০২৬

ইন্দুরকানীতে হত্যাসহ একাধিক মামলায় আ‘লীগ নেতা গ্রেফতার

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে হত্যাসহ একাধিক মামলায় আ‘লীগ নেতা গ্রেফতার
সোমবার ● ২ মার্চ ২০২৬


ইন্দুরকানীতে হত্যাসহ একাধিক মামলায় আ‘লীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২) কে সোমবার দুপুর ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি ইন্দুরকানী থানার এফআইআর নং-২, তারিখ ০৫ ডিসেম্বর ২০২৪ ও এফআইআর নং-৫, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫-এর মামলার এজাহারনামীয় এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

এসআই মো. সাইদুর রহমান জানালেন, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রমও চলমান আছে।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৩১:০১ ● ৪০ বার পঠিত