সোমবার ● ২ মার্চ ২০২৬

কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

হোম পেজ » খুলনা » কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
সোমবার ● ২ মার্চ ২০২৬


 

কলকাতা থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (৭২)। শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। রবিবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়।

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা জানান, কলকাতা থেকে আনা মরদেহটি বেনাপোল-পেট্রাপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।

 

মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান বলেন, বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি ছিলেন। তিনদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টিঅর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০:২৮:২৬ ● ২২ বার পঠিত