রবিবার ● ১ মার্চ ২০২৬
গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর লাখেরাজ কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদে রবিবার (১ মার্চ) সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খাঁন মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল দর্জি, উপজেলা যুবদলের নেতা মো. সিরাজ সরদার, আরিফুর রহমান মিঠু হাওলাদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশ নেন। আয়োজনের মূল উদ্যোক্তা কবির হোসেন হাওলাদারকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়। তাঁর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ২২:৪৬:২০ ● ৪৬ বার পঠিত
