রবিবার ● ১ মার্চ ২০২৬
পুলিশ আহত কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১
হোম পেজ » পিরোজপুর » পুলিশ আহত কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
কাউখালীতে বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগে একজন গ্রেফতার, ধস্তাধস্তিতে দুই পুলিশ আহত
পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আসলাম হোসেন চান (৫৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী মোল্লা ও এস.আই. মাসুদ আল মামুন আহত হন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাগেছে, আসলাম হোসেন চান কাউখালীর সুবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। শনিবার বিকেলে পরিদর্শক এবাদ আলী মোল্লার নেতৃত্বে কাউখালী থানা পুলিশ উপজেলার উজিয়াল খান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় আসলাম পুলিশের উপর চড়াও হলে ধস্তাধস্তি সংঘটিত হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আসলাম হোসেন চানকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।’ অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্টের বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১৮:১২ ● ৩১ বার পঠিত
