রবিবার ● ১ মার্চ ২০২৬

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক নেতা দুই সহযোগীসহ চাঁদাবাজিতে গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় স্বেচ্ছাসেবক নেতা দুই সহযোগীসহ চাঁদাবাজিতে গ্রেফতার
রবিবার ● ১ মার্চ ২০২৬


কলাপাড়ায় স্বেচ্ছাসেবক নেতা দুই সহযোগীসহ চাঁদাবাজিতে গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুমন ফকির ও তার দুই সহযোগীকে রবিবার কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়সহ মারধর ও নারীদের শ্লীলতাহানি করার অভিযোগে অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, সুমন ও তার সহযোগীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, সুমনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সুমনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গরু চুরি ও হাসপাতালে হামলার অভিযোগে দলের অন্যান্য নেতা-সদস্যদেরও বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪১:০০ ● ৯২ বার পঠিত