রবিবার ● ১ মার্চ ২০২৬
গৌরনদীতে চাঁদা না দেওয়ায় স্কুল দপ্তরীর ওপর হামলার অভিযোগ
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে চাঁদা না দেওয়ায় স্কুল দপ্তরীর ওপর হামলার অভিযোগ![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক স্কুল দপ্তরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীপাড়া কালনা এলাকার বাসিন্দা মো. হোসেন মল্লিক (৫০) কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী। পঙ্গুলাকাঠির তৈয়ব আলী সরদারের ছেলে অভিযুক্ত মো. রুবেল সরদার তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে সন্ধ্যায় বিদ্যালয়ে বাতি জ্বালানোর সময় অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার পর স্থানীয়রা তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন।
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে মো. রুবেল সরদার মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:০৪:২৩ ● ৮১ বার পঠিত
