শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬

কারা হেফাজতে মৃত্যু দুমকিতে সাবেক ছাত্রলীগ নেতার জানাজায় মানুষের ঢল

হোম পেজ » পটুয়াখালী » কারা হেফাজতে মৃত্যু দুমকিতে সাবেক ছাত্রলীগ নেতার জানাজায় মানুষের ঢল
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


কারা হেফাজতে মৃত্যু:  সাবেক ছাত্রলীগ নেতার জানাজায় মানুষের ঢল

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী কারাগারে কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণকারী দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সফিকুল ইসলাম খানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এর আগে শনিবার দুপুর ২টায় বরিশালের শেরে--বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুমকির শ্রীরামপুর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কারাবন্দি অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা সূত্রে জানা যায়, লিভার হৃদরোগজনিত জটিলতায় বিকেল ৪টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশালের শেরে--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোঃ সফিকুল ইসলাম খান ২০২৪ সালের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় সাত মাস তিনি কারাগারে বন্দি ছিলেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:৪০ ● ২৩ বার পঠিত