সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
স্ত্রীকে মারধরের অভিযোগ নাজিরপুরে ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
হোম পেজ » লিড নিউজ » স্ত্রীকে মারধরের অভিযোগ নাজিরপুরে ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। তবে মুন্না ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন।
ভিডিওতে দেখা গেছে, একটি নির্জন বাগানে মুন্না এক নারীকে ধরে টানাটানি করছেন এবং একাধিক চড় থাপ্পর দিচ্ছেন। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এ বিষয়ে মুন্না জানান, ওই মেয়ে আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে এক পর্যায় চড় থাপ্পর দেই।
এ ঘটনায় মুন্নাকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুন্নাকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আদেশ জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের অনুমোদনক্রমে জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:২০:৫৮ ● ১৩৬ বার পঠিত
