সোমবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৬
বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
হোম পেজ » পটুয়াখালী » বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মো. শাহিন মল্লিক (৩২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেরটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন ওই গ্রামের নাগর মল্লিকের ছেলে।
গোপন সুত্রে খবর পেয়ে বাউফল থানার উপ-পরিদর্শক মফিজুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় শাহিন মল্লিকের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৩০:৪১ ● ৫৪ বার পঠিত
