রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসীকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা

হোম পেজ » প্রবাস » যুক্তরাষ্ট্র প্রবাসীকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬


 

যুক্তরাষ্ট্র প্রবাসীকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক ও বিএনপি নেতা অহিদুজ্জামান নিলুকে সংবর্ধনা দিয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাব। রবিবার দুপুরে প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা অহিদুজ্জামান নিলু।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, সহ-সভাপতি এইচ এম মাসুম, আকাশ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক মোল্লা, বরুণ কুমার বাড়ৈ ও মো. মনিরুজ্জামানসহ অনেকে। বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও অহিদুজ্জামান নিলু এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

 

অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:০৮ ● ১৪৮ বার পঠিত