রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬
নেছারাবাদে বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মদিনে র্যালি ও আলোচনা সভা
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মদিনে র্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
বিশ্ব স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা র্লড ব্যাডেন পাওয়েল এর ১৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্কাউটস, নেছারাবাদ উপজেলার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কমিটি, কাব স্কাউট লিডার, কাব স্কাউট, গার্লস ইন স্কাউট ও রোভারদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা স্কাউটস ভবনের সামনে থেকে শুরু হয়ে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা স্কাউটস ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি অমিত দত্ত। বক্তব্য দেন উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ, উপজেলা স্কাউটসের কমিশনার মিন্টু লাল মিস্ত্রি, সম্পাদক মো. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা স্কাউট লিডার মো. নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কাব লিডার রেবেকা আফরিন ও ফাহিম আক্তার।
অনুষ্ঠানে স্কাউটসের বিভিন্ন পর্যায়ের সদস্য, নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা স্কাউটিংয়ের আইন, প্রতিজ্ঞা ও মটো অনুসরণের মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬:১৯:০১ ● ২৫ বার পঠিত
