শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬

এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হোম পেজ » লিড নিউজ » এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬


 

এলাকায় ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

জনগণের ভোটে নির্বাচিত নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকা বরিশালের গৌরনদীতে প্রথম সফরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জহির উদ্দিন স্বপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে সড়কপথে এসে উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় পৌঁছালে উপজেলা প্রশাসন, পুলিশ, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল এবং গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভূরঘাটা থেকে গৌরনদী পৌর শহর পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

 

সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, এই ভালোবাসা আমার জন্য বড় প্রাপ্তি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব।

তিনি আরও বলেন, গৌরনদীসহ বরিশালের সার্বিক উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন। সফরকালে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

 

স্থানীয়দের মতে, মন্ত্রী হওয়ার পর নিজ এলাকায় এটি তার প্রথম সফর হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফুলেল শুভেচ্ছা ও করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০১ ● ২০ বার পঠিত