শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
আগৈলঝাড়ায় মন্ত্রীর পক্ষে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মন্ত্রীর পক্ষে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদ খান উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দেন। বিএনপির পক্ষে আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম ও সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্নার নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সেকেন্দার আলী মৃধাও ফুল দেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ ইছা, মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৫২ ● ৩৬ বার পঠিত
