শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
কালকিনিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাংবাদিক কন্যার প্রথমস্থান অধিকার
হোম » গণমাধ্যম » কালকিনিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাংবাদিক কন্যার প্রথমস্থান অধিকার

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে শনিবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু কানন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রামিসা নাওয়াল নিঝুম প্রথম স্থান অর্জন করেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী, কালকিনি থানার সেকেন্ড অফিসার এসআই পল্লব কুমার সাহা ও উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হোসেন প্রমুখ।
রামিসা নাওয়াল নিঝুম একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামান ও কালকিনির গাইনী চিকিৎসক ডা. আঞ্জুমান আরা বেগম (মনি)-এর কন্যা।
নিঝুমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার অভিভাবকরা।
বাংলাদেশ সময়: ১৫:১৫:১৬ ● ১২৯ বার পঠিত
