শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬
আগৈলঝাড়ায় সহিংসতা রোধে সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় সহিংসতা রোধে সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ সভার আয়োজন করে।
উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের কো-অর্ডিনেটর জেমস রিপন বাড়ৈর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি ড. বিনয় ভুষণ রায়, দি হাঙ্গার প্রজেক্টের বরিশাল জেলা কোঅর্ডিনেটর মো. হাদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, পিএফজির পিস অ্যাম্বাসেডর সুমা কর, সুজনের সদস্য ফারুক আকন, শিক্ষক আবুল কালাম আজাদ ও যুবদল নেতা তারেক ফকিরসহ অনেকে। বক্তারা নির্বাচন-পরবর্তী সময়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক সহনশীলতা, গুজব প্রতিরোধ এবং স্থানীয় পর্যায়ে সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩২:১৫ ● ১৭৫ বার পঠিত
