বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
কলাপাড়ায় ১ টাকায় ইফতার বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ১ টাকায় ইফতার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালার কলাপাড়ায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে মাত্র ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে আমরা কলাপাড়াবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পৌর শহরের মনোহরি পট্রি এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রম তদারকি করেন। প্রত্যেককে ছোলা বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি, চপ ও জিলাপি প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানান, পুরো রমজান মাসজুড়ে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে।
অটো ড্রাইভার আ: রশিদ বলেন, এক টাকায় ইফতারি পাওয়া যায়, আমি আগে কখনো দেখিনি। এটা একটি ভালো উদ্যোগ।
বৃদ্ধা মোসা মরজিনা বেগম জানান, মোরে এক টাহায় আইজগো যারা ইফতারি দেছে, মুই হ্যাগো লইগ্যা দোয়া করি। আল্লাহ হ্যাগো ভালো করুক।
বাংলাদেশ সময়: ২২:১২:৪৩ ● ১৬ বার পঠিত
