বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবায় নিজেকে সঁপে দিতে চাই: প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
হোম পেজ » জাতীয় » বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবায় নিজেকে সঁপে দিতে চাই: প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বুধবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, মন্ত্রী তালিকার নামফলকের সোনালি অক্ষরে লেখা নামটি শুধু আমার বাবার পরিচয় নয়, এটি আমার জন্য এক গভীর দায়িত্বের অঙ্গীকার। যে স্থানে আমার বাবা দেশ ও মানুষের সেবা দিয়েছেন, আজ সেই স্থানেই দাঁড়িয়ে আমি গর্বিত। বাবার নামের নিচে নিজের নাম লিখতে পারা আমার জীবনের বড় অর্জন।
তিনি আরও লেখেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশসেবায় নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে চান এবং সবার দোয়া কামনা করেন।
ডা. এম এ মুহিত বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৭:১৭:৫৮ ● ২৪ বার পঠিত
