বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
আগৈলঝাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন পীযুষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার এলাকা থেকে জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাওয়া করে মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি পীযুষকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করেন। পরে তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে তাকে থানায় নিয়ে আসেন। আটক পীযুষ উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা।
পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:২৬:২২ ● ২৬ বার পঠিত
