বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত-২, আহত-৮
হোম পেজ » ঢাকা » ঢাকা-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত-২, আহত-৮
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসি ও ইমরান পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) পরিচালিত একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইমরান পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বিআরটিসি বাসের চালক রয়েছেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৬:১৩:৩৮ ● ২৯১ বার পঠিত
