মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬

ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে দুই সহোদর আটক

হোম পেজ » খুলনা » ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে দুই সহোদর আটক
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬


 

ভারতে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টে দুই সহোদর আটক

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেনাপোল আইসিপি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপলিস্টে নাম থাকায় মোহাম্মদ সাদিকুর রহমান শামীম (৩৬) ও সাজেদুর রহমান (২৭) নামে দুই সহোদরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

 

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসা ওই দুই পাসপোর্ট যাত্রীর কাগজপত্র যাচাইয়ের সময় সার্ভারের স্টপলিস্টে তাদের নাম পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে সুনামগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তথ্য পাওয়া যায়। মামলার নম্বর ০৯, তারিখ ০৬ ফেব্রুয়ারি ২০২৬।

 

আটক মোহাম্মদ সাদিকুর রহমান শামীমের পাসপোর্ট নম্বর এ০৭৭৩২৬৩৬ এবং সাজেদুর রহমানের পাসপোর্ট নম্বর এ০৭৪১৩৭৫৩। তারা সুনামগঞ্জ জেলার সদর উপজেলার হালুয়াগঞ্জ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট সুনামগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা পৌঁছালে আটক দুইজনকে তাদের কাছে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪২ ● ১৬ বার পঠিত