সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬

যুবলীগ-ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেড় বছর পর দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলল

হোম পেজ » পটুয়াখালী » যুবলীগ-ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেড় বছর পর দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলল
সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬


 

দেড় বছর পর দশমিনায় আওয়ামী লীগের কার্যালয় খুলল

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

দীর্ঘ ১৮ মাস পর পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে উপজেলার নলখোলা বন্দরের তালাবদ্ধ কার্যালয়ের তালা খুলেন কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

 

কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে ‘দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন’ লেখা সম্বলিত একটি ব্যানার সাঁটানো হয়।

 

দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও ছাত্রলীগ নেতা সোহাগ প্যাদা। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন হাওলাদার মোবাইল ফোনে বলেন, কার্যালয় খোলার পর দোয়া ও মিলাদ পড়ানো হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে তালাবদ্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:০২ ● ২০ বার পঠিত