সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
আগৈলঝাড়ায় মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়ায় মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
ঢাকার মোহাম্মদপুর থানার দায়ের করা মাদক মামলায় যাবতজীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুম হাওলাদারকে আগৈলঝাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের পর আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ জুলাই বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মাসুমকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে যান। তার অনুপস্থিতিতে ঢাকার একটি আদালত সম্প্রতি তাকে মাদক মামলায় যাবতজীবন কারাদণ্ড প্রদান করেন।
আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:২১:১৬ ● ৩৫ বার পঠিত
