রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-৪: নবনির্বাচিত এমপি মোশাররফকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি

হোম » পটুয়াখালী » পটুয়াখালী-৪: নবনির্বাচিত এমপি মোশাররফকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-৪: নবনির্বাচিত এমপি মোশাররফকে মন্ত্রিসভায় নেওয়ার দাবি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলাপাড়া নাগরিক সমাজের পক্ষ থেকে এ দাবি তোলা হয়েছে। কলাপাড়া প্রেক্লোবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন।

 

সুজন বলেন, ক্ষমতায় না থাকলেও এবিএম মোশাররফ হোসেন কলাপাড়া ও রাঙ্গাবালীর ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি মনে করেন, সংসদ সদস্য হিসেবে মন্ত্রী পরিষদে নিযুক্ত হলে এলাকার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটের ব্যবধানে এমন প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে। সুজন অবহেলিত এ জনপদের উন্নয়নে তাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করার জোর দাবি জানান।

 

এসময় স্থানীয় সাংবাদিকদের পাশপাশি উপস্থিত ছিলেন নাগরিক সমাজের সদস্য ইয়াকুব খান, তানজিল জামান জয় ও জলিল খান।

বাংলাদেশ সময়: ১৪:১৪:২৮ ● ২৯৩ বার পঠিত