শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬

নিরঙ্কুশ জয়ের পর গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের দোয়া মোনাজাত

হোম পেজ » বরিশাল » নিরঙ্কুশ জয়ের পর গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের দোয়া মোনাজাত
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


নিরঙ্কুশ জয়ের পর গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের দোয়া মোনাজাত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সরকারি গৌরনদী কলেজ মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নবনির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. জহুরুল ইসলাম জহিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনে এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ৫৫২ ভোট, দাঁড়িপাল্লা প্রতীক ৪৬ হাজার ২৬৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক) ৪৪ হাজার ১৮৮ ভোট, হাতপাখা প্রতীক ৬ হাজার ৮৪৬ ভোট এবং বাইসাইকেল প্রতীক ১ হাজার ৭৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর তুলনায় ৫৪ হাজার ২৮৯ ভোট বেশি পেয়ে এম জহির উদ্দিন স্বপন বিজয়ী হন।
দোয়া মোনাজাত শেষে তিনি নিজ দলের নেতাকর্মীদের শান্ত থাকার কঠোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭:২৩:০৬ ● ৪০ বার পঠিত