বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-৪: কলাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের সরব উপস্থিতি

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৪: কলাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের সরব উপস্থিতি
বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারের সরব উপস্থিতি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

 

কলাপাড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোতে সকাল থেকেই নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন। অধিকাংশ কেন্দ্রে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলাবদ্ধ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৪৩ ● ৩৭ বার পঠিত