মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬

নাজিরপুরে যৌথ অভিযানে ২৯৬ পিস ইয়াবাসহ দুই নারী আটক

হোম » পিরোজপুর » নাজিরপুরে যৌথ অভিযানে ২৯৬ পিস ইয়াবাসহ দুই নারী আটক
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

নাজিরপুরে যৌথ অভিযানে ২৯৬ পিস ইয়াবাসহ দুই নারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ২৯৬ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে। সোমবার রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর আর্মি ক্যাম্প থেকে লে. ইয়ামিন (সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স)-এর নেতৃত্বে একটি আকস্মিক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পেনাখালী বাজার সংলগ্ন আনছার আলী হাওলাদারের বাড়ি থেকে তার স্ত্রী নাসিমা বেগম (৫৫) এবং একই এলাকার মো. কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগম (৪০)কে আটক করা হয়।

 

পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য নিরূপণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও অভিযানিক দলের পক্ষ থেকে জানা হয়েছে।

 

জব্দকৃত আলামতসহ আটক দুই নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৬:২২ ● ১৫৫ বার পঠিত