সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬

কলাপাড়ায় সাড়ে তিন লাখ বাগদা রেণুপোনা জব্দ, সমুদ্রে অবমুক্ত

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সাড়ে তিন লাখ বাগদা রেণুপোনা জব্দ, সমুদ্রে অবমুক্ত
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় সাড়ে তিন লাখ বাগদা রেণুপোনা জব্দ, সমুদ্রে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলার বাবলাতলা বাজারে অভিযান চালিয়ে অন্তত সাড়ে তিন লাখ বাগদা রেণুপোনা জব্দ করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক ওই অভিযান পরিচালনা করেন।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক অভিযানের সত্যতা নিশ্চিত করে সাগরকন্যাকে বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারানুসারে রেণুপোনা আহরণ, পরিবহন ও সংরক্ষণ দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা অথবা ২ বছর পর্যন্ত কারাদণ্ড, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

তিনি আরও বলেন, বাবলাতলা সংলগ্ন সমুদ্র তীরবর্তী এলাকা থেকে জব্দ করা রেণুপোনাগুলো পরে সমুদ্রে অবমুক্ত করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩৯ ● ৩৫ বার পঠিত