বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচিত হলে বরগুনা জেলা থাকবে চাঁদামুক্ত: নজরুল ইসলাম মোল্লা

হোম পেজ » বরগুনা » নির্বাচিত হলে বরগুনা জেলা থাকবে চাঁদামুক্ত: নজরুল ইসলাম মোল্লা
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

নির্বাচিত হলে বরগুনা জেলা থাকবে চাঁদামুক্ত: নজরুল ইসলাম মোল্লা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে বরগুনা জেলায় কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, বরগুনা জেলা থাকবে সম্পূর্ণ চাঁদামুক্ত। যানবাহনে কোনো চাঁদা ছাড়াই অবাধ চলাচল নিশ্চিত করা হবে এবং জেলার সব পৌরসভা থাকবে টোলমুক্ত।

 

বৃহস্পতিবার রাত ৮টায় আমতলী সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলার চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমতলী সদর ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মো. জালাল মৃধার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন ভিপি, মকবুল আহমেদ খাঁন, আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির ও যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী জামান রাকিব।

 

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১৫ হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৩ ● ২৪ বার পঠিত