বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ
হোম পেজ » পটুয়াখালী » ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন।
তিঁনি আজ বৃহস্পতিবার বিকেলে কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
এ সময় তিঁনি আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং বেকার যুবকদের জন্য চাকুরীর ব্যবস্থা করবে। তাই উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।
চাকামইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জমান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:৫৬:৪৩ ● ৩৯ বার পঠিত
