বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬
মঠবাড়িয়ায় ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলালের উঠান বৈঠক
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলালের উঠান বৈঠক

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন দুলাল নির্বাচনী প্রচার জোরদার করেছেন। এর ধারাবাহিকতায় মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ির উঠানে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে ওই উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে রুহুল আমিন দুলাল বলেন, মঠবাড়িয়ার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে আসছেন এবং জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ভবিষ্যতেও পাশে থাকতে চান। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি; ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তব্যে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন; এ সময় করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানান তারা।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে পুরো নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার, পথসভা ও সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। গ্রাম থেকে গ্রামান্তরে গণসংযোগের মাধ্যমে প্রার্থী নিজে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনছেন এবং ভবিষ্যৎ ভাবনা জানাচ্ছেন। স্থানীয়দের মতে, এ ধরনের উঠান বৈঠক সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করছে এবং নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে।
বাংলাদেশ সময়: ১৭:৫১:২৮ ● ৩৪ বার পঠিত
