বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬

গলাচিপায় দেশি অস্ত্র ও মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় দেশি অস্ত্র ও মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৬


 

গলাচিপায় দেশি অস্ত্র ও মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় যৌথ অভিযানে দেশি অস্ত্র ও মাদকসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার দিবাগত রাত ১০টার দিকে গলাচিপা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদি রোড ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার। অভিযানে লক্ষণ দেবনাথের বসতঘর থেকে ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির অবৈধ নগদ ২৩ হাজার ৩০০ টাকা, একটি মোবাইল ফোন এবং দেশীয় তৈরি দুটি চাপাতি, দুটি বাংলা দা, দুটি হাসুয়া, একটি কুড়াল ও একটি লোহার পাত উদ্ধার করা হয়।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, লক্ষণ দেবনাথ ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:৪৭ ● ৩৩ বার পঠিত