বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬

বরগুনায় শবেবরাতের রাতে স্বামী পরিত্যক্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

হোম পেজ » বরগুনা » বরগুনায় শবেবরাতের রাতে স্বামী পরিত্যক্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
বুধবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনায় শবেবরাতের রাতে স্বামী পরিত্যক্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় শবেবরাতের রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্ত এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে জেলার তালতলী উপজেলার পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী জানান, তিনি তালতলীর সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা। স্বামী পরিত্যক্ত হওয়ার পর পটুয়াখালীর মহিপুর এলাকায় ট্রলারের পাশে মাছ টোকাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই সুন্দরী নারীকে পঁচাকোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের মানিক হাওলাদারের ছেলে হিরন দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিশ্বাস অর্জনের জন্য হিরন তার পরিচিত শিমুলের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে মুঠোফোনে কথা বলান এবং নিজেকে অবিবাহিত বলে জানান।

তিনি আরও জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের সময় হিরন তাকে মোটরসাইকেলে করে মহিপুর থেকে বড়পাড়া গ্রামে নিয়ে যান। মাগরিবের আজানের সময় তাকে একটি ফাঁকা ঘরে রাখা হয়। এশার নামাজের সময় হিরনসহ আরও তিনজন সেখানে উপস্থিত হয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। রাজি না হলে প্রাণনাশের হুমকি দিয়ে হিরনসহ চারজন রাতভর পালাক্রমে তাকে ধর্ষণ করে। ফজরের আজানের সময় অভিযুক্তরা বাইরে গেলে সুযোগ পেয়ে তিনি পালিয়ে পাশের জঙ্গলে লুকিয়ে থাকেন এবং পরে ফজরের নামাজের মুসল্লিদের কাছে গিয়ে সাহায্য চান।

এলাকাবাসী জানান, হিরন বিভিন্ন সময় নারীদের ওই এলাকায় নিয়ে আসতেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে মিথ্যা মামলায় হয়রানির করে থাকে।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:২০:৩১ ● ৬৩ বার পঠিত