মঙ্গলবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৬
মির্জাগঞ্জে বিএনপি অফিস ভাংচুর মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
হোম পেজ » লিড নিউজ » মির্জাগঞ্জে বিএনপি অফিস ভাংচুর মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি অফিস ভাংচুর মামলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিককে (৬২) গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা সদর সুবিদখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আনোয়ার হোসেন বাবুল মল্লিক উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত. আজাহার আলী মল্লিকের পূত্র।
মির্জাগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোঃ ফারুক হোসেন জানান, গ্রেফতার আনোয়ার হোসেন বাবুল মল্লিক ২০২৪ সালে উপজেলার ৪নং দেউলি সুবিদখালী ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুর মামলায় তদন্তে সন্ধিগ্ধ আসামী। মামলা নং -১. তারিখ- ০৫-১০-২৪ ইং। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ ছালাম বলেন, গ্রেফতার আনোয়ার হোসেন বাবুল মল্লিককে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১৭:০৬:০২ ● ১০৭ বার পঠিত
