সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬

পটুয়াখালী-১: আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন ফাহিম

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-১: আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন ফাহিম
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


পটুয়াখালী-১: আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন ফাহিম

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা কার্যত স্থগিত রেখে আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে মাঠে কাজ করার ঘোষণা দেন। এর ফলে পটুয়াখালী-১ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদ যৌথভাবে নির্বাচন পরিচালনা করবে।

সংবাদ সম্মেলনে ফাহিম বলেন, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে বিএনপির সাংগঠনিক সমর্থনের প্রতিদান এবং দুই দলের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, নিজের প্রতীক ব্যালট পেপারে থাকলেও তার সকল সাংগঠনিক শক্তি ও সমর্থক এখন থেকে ধানের শীষের বিজয়ে কাজ করব।

বাংলাদেশ সময়: ১৯:২৪:২৭ ● ৫২ বার পঠিত