সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬
পিরোজপুরে অসহায় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ
হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে অসহায় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর সদরে অসহায় প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে সদর উপজেলার সাতটি ইউনিয়নের অসহায় ও নাজুক প্রবীণ নারী-পুরুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। উপজেলা বিআরডিভি হলরুমে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের ডিভিশনাল ম্যানেজার মো. নাসির উদ্দিন ও আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমানসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:৩৪ ● ৩২ বার পঠিত
