সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬

বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় মানববন্ধন

হোম পেজ » বরগুনা » বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় মানববন্ধন
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


বিশ্ব জলাভূমি দিবসে পাথরঘাটায় মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বিশ্ব জলাভূমি দিবসে উপলক্ষে বরগুনার পাথরঘাটা উপজেলায় জলাভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর ফিসনেট প্রকল্পের উদ্যোগে স্থানীয় পাঁচ শতাধিক  জেলে,কৃষক ও নারী উপস্থিত ছিলেন মানববন্ধনে। সোমবার বেলা ১০ টার দিকে পাথরঘাটা উপজেলার জীনতলা গ্রামের কয়েকশ বছরের পুরনো জলাশয়ে (ফেয়ার খাল) রক্ষার দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধ কর্মসূচি চলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পানি কমিটির সভাপতি মহিউদ্দিন এসমে, সাধারণ সম্পাদক এরফান আহমেদ সোয়েন, উপজেলা ভুমি কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর ফিসনেট প্রকল্পের নিজাম উদ্দিন, পরিবেশকর্মী আরাফাত রহমান, স্থানীয় বাসিন্দা ইদ্রিস কাজী, বাদল সরদার প্রমুখ।

বক্তারা বলেন, এই ফেয়ার খালটি কয়েকশ বছরের পুরনো। এই‌ খাল থেকে এক সময় মানুষ রান্না, কৃষি কাজসহ নানা কাজে ব্যবহার করেছে। আজ তা ইতিহাস হয়ে গেছে। এই খালটি পুনরুদ্ধারের দাবি জানাচ্ছে বক্তারা। এছাড়াও পাথরঘাটা পৌর শহরের সকল দিঘি, জলাভূমি উদ্ধারসহ পরিবেশ রক্ষার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, ধরিত্রীর ভারসাম্যের জন্য জলাভূমি রক্ষা এখন আমাদের প্রাণের দাবি হয়ে গেছে। এটা এখন মৌলিক দাবিতে পরিনত হয়েছে। বিগত কয়েক বছর ধরে পাথরঘাটা পৌর শহরের জলাভূমি রক্ষা নিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমাদের কথা গুলো পৌছেনি।

উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে বলেন, পানি ছাড়া জীবন চলে না। পানি ছাড়া যেমন জীবন অচল তেমনি জলাশয় ছাড়া ছাড়া পরিবেশ চলবে না‌। তাই আমরা জলাশয় উন্মুক্ত চাই। তিনি বলেন, পাথরঘাটায় গভীর নলকুপ নেই। জলাশয়ের পানির উপর নির্ভর করে পাথরঘাটা বাসি। জলাশয় রক্ষা করা না গেলে পাথরঘাটা বাসি বিশুদ্ধ পানির সংকটে পড়বে।

বাংলাদেশ সময়: ১৭:২৩:৩৩ ● ৯৩ বার পঠিত