সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন ঘিরে কোস্ট গার্ডের বিশেষ টহল

হোম পেজ » খুলনা » নির্বাচন ঘিরে কোস্ট গার্ডের বিশেষ টহল
সোমবার ● ২ ফেব্রুয়ারী ২০২৬


নির্বাচন ঘিরে কোস্ট গার্ডের বিশেষ টহল

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাগেরহাটের মোংলা ও সুন্দরবনসংলগ্ন নদীতীরবর্তী এলাকায় বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে এ টহল কার্যক্রম চালু করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছে বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়মিত টহলের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো সহিংসতা দমনে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৫৯ ● ২৯ বার পঠিত