রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
বরগুনা-১: ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা
হোম পেজ » বরগুনা » বরগুনা-১: ভোট ও জান্নাতের সংযোগ প্রশ্নে নজরুলের সমালোচনা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেছেন, ‘সারা জীবন শুনেছি আমাকে ভোট দেন, আমি উন্নয়ন ও নিরাপত্তা দেব। আর এখন শুনছি আমাকে ভোট দিন, আমি জান্নাত দেব। ভোটের সাথে জান্নাতের সম্পর্ক কি? যে বলেছে, সে নিজে জান্নাতে যাবে কি না?’ তিনি বলেন, যারা এ ধরনের কথা বলে তারা কি ইসলাম কায়েম করতে চায়?
শনিবার রাতে চাওড়া ইউনিয়নে বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি আরও অভিযোগ করেন, একজন পীরকে নিয়ে পোলাপাল মিছিল দিচ্ছে- আমার ভাই, তোমার ভাই, অলি ভাই। তার নাম নিয়ে পোলাপান ব্যঙ্গ করছে। এমন ব্যঙ্গ করলে তার মান ইজ্জত কোথায় থাকে? তিনি পীর, আল্লাহ, রাসুলের কথা বলবেন কিন্তু নির্বাচনে আসছেন।
তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমানের নেতৃত্বে দল এককভাবে সরকার গঠন করলে বরগুনা জেলার সকল উন্নয়ন হবে বলে দাবি করে, ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
পথসভায় তালুকদার বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম পান্না আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির, অ্যাডভোকেট মহসিন মিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক হামীম খাঁন, মহিউদ্দির স্বপন হাওলাদার, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব ও সৈয়দ জহিরুল ইসলাম প্রমুখ।
বরগুনা-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মোঃ অলি উল্লাহর সঙ্গে বিএনপি প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দিতার আভাস পাওয়া গেছে। উল্লেখ্য, মোঃ অলি উল্লাহ বরগুনা জেলার কেওরাবুনিয়া দরবারের পীর।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:৫৭ ● ৪১ বার পঠিত
