রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসি নৌ শাখা

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতা অভিযানে বিএনসিসি নৌ শাখা
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


 

কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে বিএনসিসি নৌ শাখার সচেতনতামূলক কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বিএনসিসি নৌ শাখা, খুলনা বিশ্ববিদ্যালয়। রবিবার সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির অংশ হিসেবে সৈকতে অবস্থানরত পর্যটক, বিচ ক্রিম বিক্রেতা, স্থানীয় ব্যবসায়ী ও অটোভ্যান চালকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় সৈকতে ময়লা-আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়।

 

পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয় এবং প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতন করা হয়।

 

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে কুয়াকাটা পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও পৌরসভার সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় পর্যটক ও ব্যবসায়ীরা জানান, নিয়মিত এমন সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হলে কুয়াকাটা সমুদ্র সৈকত আরও পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩২ ● ৩৪ বার পঠিত