রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬
গৌরনদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী ফায়ার স্টেশনের অফিসার মিজানুর রহমান জানান, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বরিশালগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-২০-১৭২০) দক্ষিণ বিজয়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-২৫৭১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১১ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বাংলাদেশ সময়: ১৬:০২:১২ ● ১১৯ বার পঠিত
