রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুরে ২৩টি ককটেলসহ যুবক আটক

হোম পেজ » ঢাকা » মাদারীপুরে ২৩টি ককটেলসহ যুবক আটক
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


 

মাদারীপুরে ২৩টি ককটেলসহ যুবক আটক

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

 

কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রামে রবিবার ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করেন ৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের মেজর আশফানুল হক। অভিযান শেষে আটক যুবককে উদ্ধারকৃত ককটেলসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে। কালকিনি আর্মি ক্যাম্প জানিয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২৩ ● ২৬ বার পঠিত