শুক্রবার ● ৩০ জানুয়ারী ২০২৬
শীতের শেষ ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল
হোম পেজ » পর্যটন » শীতের শেষ ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
সমুদ্র থেকে ভেসে আসা শীতল হাওয়া ও ছোট ছোট ঢেউয়ের গর্জনে শীত মৌসুমের শেষ সময়ে মনোমুগ্ধকর রূপ নিয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। সাপ্তাহিক দুই দিনের ছুটি উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে হাজারো পর্যটক সৈকতে ভিড় জমিয়েছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন, আবার কেউ ঘোড়া, ওয়াটারবাইক ও মোটরবাইকে চড়ে সৈকত ঘুরে দেখছেন। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বাড়তি পর্যটকের আনাগোনায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে এবং হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং রয়েছে। কুয়াকাটা রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক তাপস চন্দ্র রায় জানান, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৮ ● ৯৫ বার পঠিত
