বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬

কালকিনি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

হোম পেজ » গণমাধ্যম » কালকিনি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা
বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬


 

কালকিনি রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির (২০২৬-২৭) সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচ এম মিলন (দৈনিক যুগান্তর/একাত্তর টিভি) এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন নাসিরউদ্দন লিটন (রূপালী বাংলাদেশ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সকল সাংবাদিকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে কাজী কামরুজ্জামান (দৈনিক সকালের সময়), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান (একুশে টিভি, দৈনিক মানবকণ্ঠ, কালচক্র ২৪), সাংগঠনিক সম্পাদক আবির হাসান পারভেজ (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক সৈয়দ শামীম (দৈনিক নিরপেক্ষ), কোষাধক্ষ্য মোহাম্মদ জাকির হোসেন (প্রগতি টিভি, দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক মেহেদী হাসান মাসুম (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন মুন্সি (দৈনিক সময়ের কাগজ) এবং সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মাহি (দৈনিক কালবেলা) নির্বাচিত হয়েছেন।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন কার্যকরী সদস্য সুমন আহমেদ বাবু (দৈনিক মাদারীপুর সংবাদ), আসাদুজ্জামান লিমন (ঢাকা মেইল), শামীম আহসান (আরটিভি), তবারক হোসেন (দৈনিক সময়ের কাগজ), সাধারণ সদস্য তাজুল ইসলাম বাবু (দৈনিক আলোর জগত), মোঃ শাকিল হোসেন (দৈনিক দক্ষিণের খবর), মোঃ আতিকুর রহমান (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং হেমায়েত হোসেন (দৈনিক আলোকিত সময়)।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মাদারীপুর জেলা ও কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা রাজনৈতিক ও সামাজিক মহল।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৫ ● ১১১ বার পঠিত